থার্মোস্ট্যাট কাকে বলে ফ্রিজের থার্মোস্ট্যাট এর কাজ কি | Thermostat switch in refrigerator
থার্মোস্ট্যাট কাকে বলে ফ্রিজের থার্মোস্ট্যাট এর কাজ কি | What is a thermostat
থার্মোস্ট্যাট কি
থার্মো অর্থ হচ্ছে তাপ। থার্মোস্ট্যাট একটি ( যন্ত্র ) ডিভাইস বা সুইচ। যার মাধ্যমে বৈদ্যুতিক সার্কিটকে স্বয়ংক্রিয়ভাবে তাপের মাধ্যমে অন-অফ করতে পারে, তাকে থার্মোস্ট্যাট বলে।
থার্মোস্ট্যাট কিভাবে কাজ করে
থার্মোস্ট্যাটের মূল কাজ হলো তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। হিমায়ন যন্ত্রের মূল কার্যক্রম হচ্ছে একটি নির্দিষ্ট তাপমাত্রা সংরক্ষণ করা, পার্শ্ব তাপমাত্রা হতে কম। কম্প্রেসার মোটর বন্ধ থাকা অবস্থায় হিমায়ন যন্ত্রের তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে। এ অবস্থায় একটি নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছলে থার্মোস্ট্যাট স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে কম্প্রেসার মোটরকে চালু করে। এতে হিমায়ক প্রবাহের মাধ্যমে হিমায়ন যন্ত্রের তাপমাত্রা কমতে থাকে। তাপমাত্রা কমতে কমতে একটি নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছলে থার্মোস্ট্যাট স্বয়ংক্রিয়ভাবে অফ হয়ে কম্প্রেসার মোটরকে বন্ধ করে দেয়। এইভাবে থার্মোস্ট্যাট স্বয়ংক্রিয়ভাবে হিমায়ন যন্ত্রের তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে কাজ করে থাকে।
আরো পড়তে: রিলে কি | রিলের কাজ কি | রিলে কোথায় ব্যবহার করা হয় | what is relay in electrical
থার্মোস্ট্যাটের প্রকারভেদ
গঠনপ্রণালীর উপর ভিত্তি করে থার্মোস্ট্যাট বিভিন্ন ধরনের হয়ে থাকে-
বেলোজ টাইপ থার্মোস্ট্যাট
বেলোজ টাইপ থার্মোস্ট্যাট ( Bellows Type Thermostat ) এতে সম্প্রসারণ ও সংকোচশীল বেলোজ বা ডায়াফ্রাম, সীমিত দৈর্ঘ্য ও ব্যাসের একটি ক্যাপিলারি টিউব ও একটি রিমোট বাল্ব থাকে। ক্যাপিলারি টিউবের এক প্রান্ত বেলোজের সাথে অপর প্রান্ত রিমোট বাল্বের সাথে সংযুক্ত থাকে। এর এক প্রান্তে বৈদ্যুতিক কন্ট্রাক পয়েন্ট থাকে। শীতলতার প্রভাবে যখন রিমোট বাল্বের হিমায়ন ঘনীভূত হয়ে বেলোজেকে সংকোচিত করে তখন কন্ট্রাক পয়েন্ট সংযোগ বিহীন হয়ে মোটরকে বন্ধ করে দেয়। আবার রিমোট বাল্ব বা ক্যাপিলারি টিউব স্হাপনের এলাকা গরম হলে এর মধ্যের হিমায়ক সম্প্রসারিত হয়। বেলোজের চাপ স্প্রিং চাপ অপেক্ষা বেড়ে গেলে পুনরায় কন্ট্রাক পেয়ে মোটরকে চালু করে।
বাইমেটাল টাইপ থার্মোস্ট্যাট
বাইমেটাল টাইপ থার্মোস্ট্যাট ( Bimetal Type Thermostat ) এ ধরনের থার্মোস্ট্যাটের মধ্যে দুইটি ভিন্ন ধরনের পাত থাকে। ফলে তাপ একটি হতে অন্যটি বাঁকা হয়ে দূরে সরে যায়। ফলে মেইন কন্ট্রাক থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
ডিফারেনশিয়াল থার্মোস্ট্যাট
রেঞ্জ অ্যাডজাস্টমেন্ট থার্মোস্ট্যাট
রেঞ্জ অ্যাডজাস্টমেন্ট থার্মোস্ট্যাট ( Range Type Thermostat ) এই ধরনের থার্মোস্ট্যাট ডিফারেনশিয়াল থার্মোস্ট্যাট এর অনুরূপ। কিন্তু অন-অফ তাপমাত্রার ব্যবধান সর্বদা সমান রাখে। তবে নিয়ন্ত্রিত তাপমাত্রা পরিবর্তিত হতে পারে।
অটোমেটিক ডিফ্রস্টিং থার্মোস্ট্যাট
অটোমেটিক ডিফ্রস্টিং থার্মোস্ট্যাট ( Automatic Defrosting Thermostat ) এটি কুলিং চেম্বারের বরফ স্বয়ংক্রিয়ভাবে গলিয়ে দেয়। কুলিং কয়েল হিমাংকের নিচের তাপমাত্রায় এলে বরফ জমে। থার্মোস্ট্যাট তখন স্বয়ংক্রিয়ভাবে অন হয়ে হিটার চালু করে। ফলে বরফ গলে যায় অর্থাৎ ডিফ্রস্টিং হয়। বরফ সম্পূর্ণরূপে মুক্ত হলে থার্মোস্ট্যাট স্বয়ংক্রিয়ভাবে হিটারকে বন্ধ করে দেয়।
পুশ ডিফ্রস্টিং থার্মোস্ট্যাট
পুশ ডিফ্রস্টিং থার্মোস্ট্যাট ( Push Defrosting Thermostat )
এর মাধ্যমে কুলিং চেম্বারের বরফ ম্যানুয়ালী গলানো যায়। যখন বরফ গলানোর প্রয়োজন হয় তখন হাত দ্বারা থার্মোস্ট্যাট নবে পুশ করতে হয়।
থার্মোমিটার টাইপ থার্মোস্ট্যাট
থার্মোমিটার টাইপ থার্মোস্ট্যাট ( Thermometer Type Thermostat ) এতে খুব অল্প ডিফারেনশিয়াল তাপমাত্রা সেট করা যায়। মার্কারী কলামের মাধ্যমে এর রিলে বা ট্রানজিস্টর সংযোগ প্রাপ্ত হয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। যেসব ক্ষেত্রে খুব সামান্য পরিমাণ তাপমাত্রার পার্থক্য নিয়ন্ত্রণের প্রয়োজন হয় সেসব ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়।
পোর্টেবল থার্মোস্ট্যাট
পোর্টেবল থার্মোস্ট্যাট ( Portable Thermostat ) এটি এক ধরনের রিমোট কন্ট্রোল ইলেকট্রনিক থার্মোস্ট্যাট, যাকে ইউনিট হতে প্রায় ৩৫ মিটার দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়।
অন-অফ থার্মোস্ট্যাট কত প্রকার
অন-অফ পদ্ধতির উপর ভিত্তি করে থার্মোস্ট্যাটকে তিন ভাগে ভাগ করা যায় -
হিটিং থার্মোস্ট্যাট
হিটিং থার্মোস্ট্যাট ( Heating Thermostat ) যে থার্মোস্ট্যাট একটি নির্ধারিত তাপমাত্রায় গরম হলে এর কন্ট্রাক পয়েন্ট সংযোগ প্রাপ্ত হয় এবং ঠান্ডা হলে কন্ট্রাক পয়েন্টের সংযোগ বিচ্ছিন্ন হয়। তাকে হিটিং থার্মোস্ট্যাট বলে।
কুলিং থার্মোস্ট্যাট
কুলিং থার্মোস্ট্যাট ( Cooling Thermostat ) যে থার্মোস্ট্যাট একটি নির্ধারিত তাপমাত্রায় ঠান্ডা হলে এর কন্ট্রাক পয়েন্ট সংযোগ প্রাপ্ত হয় এবং গরম হলে কন্ট্রাক পয়েন্ট সংযোগ বিচ্ছিন্ন হয়। তাকে কুলিং থার্মোস্ট্যাট বলে।
হিটিং কুলিং বা কম্বিনেশন থার্মোস্ট্যাট
হিটিং কুলিং বা কম্বিনেশন থার্মোস্ট্যাট ( Heating cooling or Combination Thermostat ) হিটিং এবং কুলিং উভয় ধরনের কন্ট্রোল ম্যাকানিজম দ্বারা গঠিত থার্মোস্ট্যাটকে কম্বিনেশন থার্মোস্ট্যাট বলে। এধরনের থার্মোস্ট্যাটে একটি পৃথক হিট এন্টিসিপেটর এবং একটি কুল্ড এন্টিসিপেটর ব্যবহার করা হয়।
থার্মোস্ট্যাট সুইচের প্রধান প্রধান অংশ সমূহ-
১. রিমোট বা থার্মাল বাল্ব
২. ক্যাপিলারি টিউব ( capillary tube )
৩. বেলোজ ( Bellows )
৪. ইলেকট্রিক্যাল কন্ট্রাক পয়েন্ট
৫. রেঞ্জ স্ক্রু ( Range Screw )
৬. ডিফারেনশিয়াল স্ক্রু ( Defferential Screw )
৭. তাপমাত্রা লেঞ্জ স্কেল ( Temperaturc Lange Scale
৮. নব ( Knob )
৯. বডি ( Body )
থার্মোস্ট্যাট ভালভ এর কাজ কি
এটি একটি টেম্পারেচার সেনসটিভ ভালভ। এর মধ্যে হিমায়ক থাকে। ক্যাপিলারি টিউব এর সাহায্যে থার্মোস্ট্যাট বেলোজের সাথে সংযুক্ত থাকে। শীতলতার প্রভাবে রিমোট বাল্বের হিমায়ক ঘনীভূত ও সম্প্রসারিত হয়ে থার্মোস্ট্যাটকে অন-অফ করায়।
থার্মোস্ট্যাট যন্ত্র কোথায় ব্যবহার করা হয়
সাধারণত গঠন প্রণালীর ওপর ভিত্তি করে থার্মোস্ট্যাট বিভিন্ন স্থানে ব্যবহৃত হয়-
কুলিং থার্মোস্ট্যাট : রেফ্রিজারেটর, ফ্রিজার, ওয়াটার কুলার, উইন্ডো এয়ার কুলার, কোল্ড স্টোরেজ, কার এসি, এয়ারকন্ডিশনিং প্লান্ট ইত্যাদিতে কুলিং থার্মোস্ট্যাট ব্যবহৃত হয়।
হিটিং থার্মোস্ট্যাট : হিটার, ওভেন, হিটিং এয়ারকন্ডিশনিং প্লান্ট, ওয়াটার হিটার, স্ট্যাবিলাইজার, রুম হিটার, ইত্যাদিতে হিটিং থার্মোস্ট্যাট ব্যবহৃত হয়।
কম্বিনেশন থার্মোস্ট্যাট : ইনকিউবেটর, হিট পাম্প, এয়ারকন্ডিশনিং সিস্টেম ইত্যাদিতে ব্যবহৃত হয়।
ফ্রিজের থার্মোস্ট্যাট
ফ্রিজ বা রেফ্রিজারেটর এর মধ্যে বেলোজ টাইপ থার্মোস্ট্যাট ব্যবহার করা হয়। এটা ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল এবং রাসায়নিক- এই তিন ধরনের প্রক্রিয়ার সমম্বয়ে বিশেষভাবে নিয়ন্ত্রিত। একটি নির্দিষ্ট দৈর্ঘ্য ও ব্যাসের সরু ক্যাপিলারি টিউব এবং রিমোট বা থার্মাল বাল্বও থাকে। ক্যাপিলারি টিউবের এক প্রান্তের বেলোজ এর মতো এবং অপর প্রান্ত রিমোট বাল্বের সংঙ্গে সংযুক্ত থাকে। রিমোট বাল্ব ক্যাপিলারি টিউব ও বেলোজের ভেতর আবদ্ধ স্হানে হিমাংক চার্জ মতান্তরে খুব স্পর্শকাতর সেচুরেটেড এ্যালকোহল জাতীয় পদার্থ থাকে। তাপমাত্রায় উঠানামার ফলে রিমোট বাল্বের অভ্যন্তর স্হল হিমায়ক স্ফীত ও ঘনীভূত হয়। যার ফলে বেলোজটি সম্প্রসারিত ও সংকুচিত হয়।
থার্মোস্ট্যাট এর দাম কত
থার্মোস্ট্যাট বিভিন্ন ধরনের হয়ে থাকে, স্হানের ওপর ভিত্তি করে ও দাম নির্ধারণ করা হয়। তবে সাধারণত ফ্রিজ ও রেফ্রিজারেটর এর থার্মোস্ট্যাট গুলো ৩৫০ টাকা থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। থার্মোস্ট্যাট বাহির থেকে আমদানী করা হয়। তাই দাম উঠা নামা করে সেই সাথে কোম্পানির সুনামের সাথে ও দাম নির্ধারণ হয়।
ফ্রিজে বরফ জমার কারণ
ফ্রিজ বা রেফ্রিজারেটর এর মধ্যে যদি থার্মোস্ট্যাট খারাপ থাকে তবে ফ্রিজ বা রেফ্রিজারেটর তার নির্ধারিত সময়ের অফ-অন হতে পারে না। তখন কম্প্রেসার মোটর অনবরত চলতে থাকে। এই অবস্থায় ফ্রিজে অধিক মাত্রায় বরফ জমা হয়।
থার্মোস্ট্যাট সুইচ ফ্রিজকে সাধারণভাবে ৫ (পাঁচ) থেকে ১০ (দশ) মিনিট বন্ধ রাখে এবং ১০ (দশ) থেকে ১৫ (পনের) মিনিট মিনিট চালু থাকে। সাধারণত ৬০% রেফ্রিজারেটর চালু থাকে এবং ৪০% বন্ধ থাকে। রেফ্রিজারেটর চলার সময় রেফ্রিজারেটরের হিট লোডের উপর নির্ভরশীল।
ফ্রিজের থার্মোস্ট্যাট কত রাখা উচিত
ফ্রিজ বা রেফ্রিজারেটরের ভেতর বিভিন্ন স্থানে বিভিন্ন তাপমাত্রা পাওয়া যায়। তাই এর ভেতরে বিভিন্ন খাদ্য দ্রব্যাদি সংরক্ষণ করা যায়।ফ্রিজ বা রেফ্রিজারেটরের উষ্ণতা ৫ থেকে ১০° সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয় ফলে এর মধ্যে কাঁচা শাক-সবজি, ফল, সিদ্ধ তরকারি ও পানীয় জল ইত্যাদি সংরক্ষণ করা যায়। এসব প্রয়োজনীয় খাদ্য দ্রব্যাদি সংরক্ষণ এর জন্য ও বাহ্যিক তাপমাত্রার উপর নির্ভর করে থার্মোস্ট্যাটকে একটা নির্ধারণ করতে হবে।
রেফ্রিজারেটর থার্মোস্ট্যাট পরীক্ষা
বেলোজ টাইপ থার্মোস্ট্যাট পরীক্ষা করতে হলে কয়েক টুকরা হার্ড বরফের দরকার হবে এবং একটি বাতি এর থার্মোস্ট্যাট সঙ্গে সিরিজ সংযুক্ত করতে হবে। এটার পর থার্মোস্ট্যাট নব অন করতে হবে। থার্মোস্ট্যাট অন হলে বাতি জ্বলে উঠবে এবং সে সঙ্গে থার্মোস্ট্যাটের রিমোট বাল্ব বরফের কুঁচির ( লবণ মিশ্রিত ) মধ্যে ডোবাতে হবে। রিমোট বাল্ব বরফের মধ্যে ঢুকানোর কিছুক্ষণের মধ্যেই বাতি নিভে যাবে। যদি বাতি জ্বলতেই থাকে তা হলে বুঝতে হবে যে থার্মোস্ট্যাট খারাপ। আর যদি বাতি নিভে যায় তা হলে রিমোট বাল্ব কুঁচি বরফ হতে উঠে বা সরিয়ে নিতে হবে। এরপর বাতি পুনরায় যদি জ্বলে উঠে তা হলে বুঝতে হবে যে থার্মোস্ট্যাট ভাল। এয়ারকুলার থার্মোস্ট্যাট রিমোট বাল্ব বরফে দেয়ার সাথে সাথে বাতি নিভে যাবে এবং বরফ হতে সরিয়ে নিলে একটু সময় নিয়ে জ্বলে উঠবে। কিন্তু রেফ্রিজারেটর ও ফ্রিজের থার্মোস্ট্যাটের ক্ষেত্রে তুলনামূলক একটু দেরিতে বাতি নিভবে এবং তাড়াতাড়ি বাতি জ্বলে উঠবে। এ ধরনের থার্মোস্ট্যাট কিছুটা অ্যাডজাস্ট করা যায়। উল্লেখিত পরীক্ষা অ্যাভোমিটারের সাহায্যেও করা যায়।
শেষ কথা
এখানে থার্মোস্ট্যাট সম্পর্কে একটি ধারণা মাত্র যদি কারো কাছে কোন প্রশ্ন বা আলোচনার তথ্য ভুল থাকলে আমাকে কমেন্ট করবেন। আমি সংশোধন করে দেবো। কোন কিছু বুঝতে না পারলে ও জানাবেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আমার লেখাটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।